what is GST


১ লা জুলাই থেকে জি এস টি চালু হতে চলেছে টিভি চ্যানেল গুল তে নানান আলোচনা মানুষের মনে বিভ্রান্তি ।চলুন একটু আলোচনা করা যাক জি. এস. টি কি ? তাতে আমাদের মত সাধারন জনগনের কি বা এসে যায়? জি এস টির বিরোধিতা আমাদের মত রাজ্যের যুক্তিসঙ্গত ?

প্রবীণ অর্থনীতিবিদ সুমন মুখোপ্যাধ্যায় একটি ইন্টার্ভিউ এ বলেছিলেন আমাদের রাজ্য  যদি জি এস টি বিরোধিতা করে তাহবে কালিদাসের মত ডালে বসে সেই ডাল কাটা । চলুন জি এস টি কি ? সংক্ষেপে বলি সবাই জানেন GOODS AND SERVICES TAX এটার মানে কি? মানে যেই জিনিস টা আমরা ফিজিক্যালি পেয়ে থাকি আর যা সার্ভিস আমরা ভোগ করে থাকি তার অপর ট্যাক্স । তা আপনার মনে প্রশ্ন আসতেই পারে এত দিন কি আমরা ট্যাক্স  দিচ্ছিলাম না? হঠাত এটা কেন? আবার গরিবের অপর করের বোঝা ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক মন্তব্য । কিন্তু একটা কথা জানতে হবে গরিব কি বড়লোক সবাই কেই কিন্তু কিছু না কিছু ট্যাক্স দিতে হয় । কি ট্যাক্স দিতে হয় সেটা বলার আগে বলি, আপনারা সবাই জানেন ট্যাক্স দুই প্রকার DIRECT ( INCOME TAX, CORPORATE ETC)  INDIRECT ( SALES , SERVICE, CUSTOM, VAT, EXCISE ETC)  জি  এস টি আসল ব্যাপার ঘোরাফেরা করছে এই ইন ডাইরেক্ট ট্যাক্স এর আসেপাশে।  আচ্ছা এর মধ্যে বলে ফেলি  GSTতিন   ধরনের ( CGST কেন্দ্রের , SGST রাজ্যের , IGST দুটা রাজ্যের মধ্যে লেনদেন হলে ) তো যা বলছিলাম কিভাবে ইন ডাইরেক্ট ট্যাক্স এর এফেক্ট পড়বে । আপনারা দেখবেন অনেক জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে ২৮ % কর নিয়ে অনেকে বলছে অমুক দেশে এত কম আমার দেশে এত বেশি কেন ? জেনে রাখা ভাল আমাদের দেশে এই রেঞ্জ ৫%-২৮% । বেশির ভাগ নিত্য প্রয়োজনীয় জিনিস করমুক্ত অথবা কম কর নিচে সামান্য উদাহরন দেওয়া হল ঃ

NO TAX :      FRESH MEAT, FISH, CHICKEN, EGGS,MILK, BUTTER,FRUITS, VEGETABLES,FLOUR,BOOKS, SALT, NEWSPAPER , HOTEL CHARGE BELOW 1000 AND MANY MORE

5% :      COAL, PIZZA, COAL, CREAM, BRANDED PANNER, SMALL RESTRAURANTS AND MANY MORE

12% :   FROZEN MEAT BUTTER, CHEESE AYURVEDIC MEDICINES , BUSINESS CLASS AIR TICKET ETC

18% : SUGAR , PASTA, CORNFLAKES TISSUES . A/C ROOM, TELECOM SERVICE , IT SERVICE ETC

28% : CHEWING GUM, SHAMPOO,DYE , WASHING MACHINE , AUTOMOBILE , 5 STAR HOTEL ETC

সব দেওয়া সম্ভব না কিছুটা আইডিয়া দিলাম  বাকি প্রোডাক্ট জানার জন্য নেট চেক করুণ ।

এবার মোদ্দা কথা হল এতে আমাদের লাভ কি আগে ত ট্যাক্স রেঞ্জ ছিল ১-১৫ % এখন ২৮ % বেড়ে গেছে গরিবের সাথে অন্যায় হচ্ছে ব্লা ব্লা । কিন্ত আসল গল্প এখানেই আমরা নিজেরা জেনে না জেনে ৪০%-৫০% ট্যাক্স দিয়ে আসছি বর্তমান ট্যাক্স ব্যাবস্তায় । সেটা কি করে সম্ভব যদি রেঞ্জ ১৫ % পর্যন্ত হয় । হা সম্ভব এই জন্য জি এস টি । এটা জানতে গেলে আমাদের জানতে হবে ক্যাসকেডীং এফেক্ট কি ? সহজ ভাবে একটা গল্প বলি   রামের জন্মদিন আজ স্কুলে যাচ্ছে এক প্যাকেট চকলেট নিয়ে হঠাত রাস্তায় পল্টুর সাথে দেখা সেও তার সাথে অই স্কুলে সেম সেক্সানে পড়ে দেখা হতেই সে রাম কে হ্যাপি বার্থ ডে উইশ করে বসল অগত্যা পল্টূকে এক খানা চকোলেট দিতে হল । স্কুলে ঢুকতেই গেট কিপার কাকু  কি করে জেনে গেছে রামের জন্মদিন, তাই রাম কে উইশ করল সেখানেও অনাকে চকোলেট দিতে হল। ক্লাসে ঢুকে ক্লাস টিচার রাম কে বলল সবাই কে ২ টা করে চকোলেট দিতে এড় মধ্যে রাস্তায় একটা চকোলেট পাওয়া পল্টূও ছিল সেও আবার ২ টা পেল । এই হল এখন কার ট্যাক্স ব্যাবস্তা । কিন্তু জি এ স টি এলে  স্কুলের নিয়ম কি হল ? তখন রাম কে চকোলেটের প্যাকেট প্রিন্সিপালের কাছে দিতে হবে উনি সবাই কে অই চকলেট বিতরন করে দেবেন রামের আর কোন চাপ থাকবেনা । এখানে চকোলেট হল ট্যাক্স । এর ফলে পল্টূ দু বার ট্যাক্স ( চকোলেট ) পাবেনা অর্থাৎ সারচারজ দিতে হবে না ।  নীচে একটা উদাহারন দেওয়া হল

নীচের উদাহরনে ট্যাক্স রেট ১০ % স্থির ধরে নিতে হবে বোঝার জন্য

ধরুন একজন  manufacturer জামা বানায় । সে ১০০ টাকা যার মধ্যে ১০ টাকা ট্যাক্স (VAT ) দিয়ে কাচা মাল কিনল । এবার কাচামাল থেকে জামা বানাতে আরও ৩০ টাকা লাগল ১০০+৩০=১৩০  এর ট্যাক্স ১০% ১৩ টাকা( excise)  অর্থাৎ ১৩০+১৩= ১৪৩
এবার হোল সেলার ১৪৩ টাকা দিয়ে কিনে আরও ২০ টাকা যুক্ত করল খরচ হিসেবে ১৪৩+২০= ১৬৩ এর ১০% ১৬.৩০ (vat) ১৬৩+১৬.৩০=১৭৯.৩০ রিটেলার  এই মুল্যে কিনেএর মধ্যে ১০ টা্কা যোগ করল ১৭৯.৩০+১০=১৮৯.৩০ এবং ১০% ট্যাক্স ১৮.৯৩ হল (CST)১৮৯.৩০+১৮.৯৩ = ২০৮.২৩ টাকা

TAX PAID (10+13+16.30+18.93)=58.23 RUPEES

এই ২০৮.২৩ টাকা হল আমার আপনার জন্য এই মুল্য দিয়ে জামাটি কিনতে পারব ।

এটা এখন কার ব্যাবস্তা কিন্তু জি এস টি হলে কি হবে  দেখুন নিচে

ধরুন একজন  manufacturer জামা বানায় । সে ১০০ টাকা যার মধ্যে ১০ টাকা ট্যাক্স  দিয়ে কাচা মাল কিনল । এবার কাচামাল থেকে জামা বানাতে আরও ৩০ টাকা লাগল ১০০+৩০=১৩০  এর  ১০% ১৩ টাকা  এবার তাকে কর দিতে হবে ১৩-১০ =৩ টাকা ( কারন এখানে করের অপর কর নেওয়া হয়না  )
এবার হোল সেলার ১৩০ টাকা দিয়ে কিনে আরও ২০ টাকা যুক্ত করল খরচ হিসেবে ১৩০+২০= ১৫০  টাকা এর ১০% ১৫ টাকা  অর্থাৎ ১৫-১৩ = ২ টাকা দিতে হবে কর । রিটেলার  ১৫০ টাকা দিয়ে  কিনেএর মধ্যে ১০ টা্কা যোগ করল ১৫০+১০=১৬০ এবং ১০%  ১৬ টাকা কর হল ১৬-১৫ = ১ টাকা    সুতরাং  রিটেলারের বিক্রয় মুল্য হল কর সমেত (৩+২+১= ৬ টাকা ) ১৬০+৬= ১৬৬ টাকা দিয়ে আমরা জামাটি কিনতে পারব ।

TOTAL TAX AFTER GST IMPLEMENTATION ( 10+3+2+1 ) = 16 RUPEES

বুঝতেই পারছেন জিনিসের দামের কেমন হেরফের হবে তবে হ্যা এটাও  ঠিক যে সব কিছুর দাম কমবেনা যেমন  telecom service  বাড়বে কারন আগে ছিল ১৫% এবার হল ১৮ %।

তবুও বলব জি এস টি চালু হউয়া সময়ের দাবি বিশেষ করে বিদেশি বিনিয়োগ কারিরা ভারতের এখন কার জটিল কর ব্যাবস্তার জন্য বিনিয়োগ করতে চাইতনা । আর আমাদের মত রাজ্যের ক্ষেত্রে এটি লাভজনক কারন পশ্চিমবঙ্গ একটি consuming state  এখানে উৎপাদন কম হয় বেশীর ভাগ অন্য রাজ্য থেকে আমদানি করা । এই করের ফলে ভারতের সব প্রান্তে জিনিসের দাম এক হবে যেমন আগে মোবাইলের দাম দিল্লিতে এক কলকাতায় আরেক এবার সেটি হবেনা ।

তাই আমি জি এস টি কে সমর্থন করলাম আর আপনি ?????????

পোস্ট ভাল লাগলে শেয়ার করুন


Comments